19/05/2026
যেসকল বোনেরা বিয়ে নিয়ে, সন্তান কিংবা উত্তম রিজিকের জন্য পেরেশানিতে রয়েছেন এবং খুব করে চাচ্ছেন রব কল্যাণের সাথে আপনাদের দু'আ কবুল করে নিক। তাদের জন্য জিলহজ্বের এই ১০টা দিন রহমানের এক মস্ত বড় নিয়ামত বটে।
সুতরাং দুইটা আমল খুব বেশি থেকে বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
১) সলাতুল হাজাত : এই ১০দিন যখনই সুযোগ পাবেন তখনই দুই রাকাত করে সলাতুত হাজাতের পড়বেন ইনশাআল্লাহ।
মুনাজাতে হামদ (আল্লাহর প্রশংসা) + দুরুদে ইব্রাহীম পড়ে এমন ভাবে আকুতি মিনতি করে চাইবেন যেনো আপনি সাঁতার জানেন না কিন্তু সমুদ্রের মধ্যখানে পরে গেছেন। বাঁচার জন্য যতখানি ব্যাকুল হয়ে প্রার্থনা করতেন; ঠিক ততখানি মরিয়া হয়ে চাইবেন রবের কাছে, বারবার চাইবেন......
চাইতে চাইতে যখন ক্লান্ত লাগবে তখন আল্লাহকে মায়া লাগিয়ে বলবেন, "ইয়া রব! আপনার (নিজের নাম) ফাতিমার অনেক কষ্ট হয় আল্লাহ। আপনার বান্দি ভীষণ ক্লান্ত! আর পরিক্ষা নিয়েন না রব্বি, কল্যাণের সাথে কবুলিয়াত দিয়ে দিন না আল্লাহ! আপনার তাওহীদের অসিলায়।আপনার সেসব পবিত্র নামের অসিলায় যেসব নামে ডাকলে আপনি খালি হাতে ফিরাতে লজ্জাবোধ করেন এবং সাথে সাথে দু'আ কবুল করেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরম! ইয়া হা'ইয়্যু ইয়া কইয়্যুমু বি-রহ'মাতিকা আস্তাগিছ!
২) দুরুদের খামে দু'আ : দু'আর শুরু শেষে দুরুদে ইব্রাহীম পড়বেন ইনশাআল্লাহ। আর দু'আর মধ্যে বারবার আল্ল-হুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ অথবা হাদিসে বর্নিত যেকোনো দুরুদ পাঠ করবেন।দু'আতে বারবার বলবেন, "রব! আমি গুনাহগার, কোনো ভালো কাজের অসিলায় চাইবো যে তেমন কোনো ভালো কাজ নেই আমার। তবে আপনার দয়া এবং আপনার হাবিব (ﷺ) এর উপর মুহাব্বাতের দুরুদ পাঠের বরকতে, আপনার হাবিবকে ভালোবাসার অসিলায় আপনি আমার গুনাহ ক্ষমা করে আমার দু'আ কল্যাণের সাথে কবুল করে নিন রব্বি। আপনার সবচেয়ে পছন্দের এই জিলহজের দিনকে করুন আমার দু'আ কবুলের অসিলা।
মোট কথা, দুরুদকে দু'আর সাথে এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে দিবেন যে, দুরুদের বরকতে যেনো রহমান আপনার দু'আ কবুলের ফায়সালা করে ফেলেন।
:
সংগৃহীত ও পরিমার্জিত